সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

TOP 26 MOTIVATINAL BENGALI QUOTES

TOP LIFE CHANGING MOTIVATION QUOTES IN BENGALI 

জীবনে নিজেকে মোটিভেট করতে হলে সবার প্রথম নিজেকে সেই ভাবে ভাবনা শুরু করতে হয় ।অনেক এর কথা তোমার ভালো লাগবে সেই কথা গুলো কে ভুলে গেলে চলবে না সেগুলো সরণ রেখে চলা টায় হবে তোমার শক্তি ।।
এখানে জীবন এ সেই শক্তি ত পাবার মত কিছু মোটিভেশনাল লাইন দেওয়া হলো মন দিয়ে পড়ুন এবং সেভাবেই চলাল চেষ্টা করুন হার মানবেন না তুমি সফল হবেই ।।

 
১. ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক , তোমাকে নিয়ে হাসুক , তোমাকে আঘাত করুক , অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে।


২. যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।

৩. সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল , বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা।

৪. কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য ।

৫. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।

৬. আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।

৭. কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

৮. তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে অজুহাত ! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে ।

৯. একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।

১০. সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।

১১. আপনি যা করছেন , যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন , তাহলে সেটা হাতের নাগালে পৌঁছোবে । কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন । ভাবুন আর ভাবুন ; আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন ।

১২. আকাশের দিকে তাকাও । আমরা একা নই । পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ । যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব ।

১৩. প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।

১৪. ব্যর্থতা মানে হচ্ছে , ব্যর্থতা — কেন হয়েছে , কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না । তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে , কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না । তাই কখনো অজুহাত বানাবে না , অন্যদের সুযোগ দেবে না —তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার । জিততে তোমাকে হবেই ।

১৫. “যদি কেউ কোনোদিন তোমায় ছোটো করতে চায়,
ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো।”

১৬. সুযোগ খোঁজার থেকে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো।”তর্কে নয়, আমি দুরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী.


১৭. তুমি তোমার কাজ করতে থাকো,
কে মূল্য দিল না দিল জানার দরকার নেই!
সময় ঠিক মূল্য দিয়ে দেবে

১৮. ধৈর্য ধরো। মনকে শক্ত করো।
মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না।
খারাপ সময়ের পরেই ভালো সময় আসে।

১৯. তুমি তােমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবেনা
কিন্তুু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং
সেই অভ্যাসই তােমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে।”

২০. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তােমাকে স্বপ্ন দেখতে হবে
আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ,
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তােমাকে ঘুমাতে দেয় না।”
যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”,
তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে

২১. নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হবে,
জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না।”

২২. কথা দেয় অনেকেই কথা রাখে কজন…
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন!!


২৩. প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের
পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে


২৪. নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও
তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও।”


২৫. যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই
অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে।

২৬. সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন